০২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:২৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • 88

সাভারের আশুলিয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নরসিংহপুর এলাকার হামীম গ্রুপের ৩ নম্বর গেট সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—রাজমিস্ত্রি রুবেল (৩৫), তার স্ত্রী ও পোশাকশ্রমিক সোনিয়া আক্তার (২৮) এবং তাদের পাঁচ বছরের শিশু কন্যা জামিলা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাড়ির ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। পরে ঘরে প্রবেশ করে তারা দেখেন, খাটের ওপর সোনিয়া ও জামিলার নিথর দেহ পড়ে আছে এবং রুবেলের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। ঘটনাটি দেখে তারা পুলিশকে খবর দেন।

আরও পড়ুন : আসামে সংঘর্ষের ঘটনায় ৫ বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ঘটনাটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে মনে হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সিআইডির ক্রাইম সিন ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। পাশাপাশি আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট : ১২:২৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫