১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন নুর

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:২৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • 77

ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

তিনি বলেন, আজ বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতাল থেকে ছাড়পত্র নেন নুরুল হক নুর। এখন তিনি মিডিয়ার সামনে কথা বলতে পারবেন না। তার অন্য একটি হাসপাতালে ভর্তি হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন নুর

সর্বশেষ আপডেট : ০৬:২৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫