পাকিস্তানে দুষ্কৃতিকারীদের একটি আস্তানায় মজুত থাকা বিস্ফোরক বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) দেশটির খাইবার-পাখতুনখোয়ার বান্নু জেলায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) হাফিজ গুল বাহাদুর গ্রুপের কমান্ডার সিদ্দিকুল্লাহ গুরবাজ, বান্নুর বাকাখেল এলাকায় পিটিআইয়ের সাবেক প্রাদেশিক মন্ত্রী শাহ মুহাম্মদ ওয়াজিরের জিরগা হল দখল করে এটিকে নিজেদের ঘাঁটিতে পরিণত করেছিলেন।
দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) সংগ্রহ করছিলেন। এ সময় বিস্ফোরণ ঘটলে গুরবাজসহ তেরো জন নিহত হন।
এদিকে ডেরা ইসমাইল খানের উপকণ্ঠে খোই বাহারা এলাকায় নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে গুলি বিনিময়ে জিশান নামে একজন সন্ত্রাসী নিহত হয়েছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, জিশান পাঞ্জাবের ঝাঙ্গি চৌকি এবং লাখানি এলাকায় বেশ কয়েকটি ঘটনায় জড়িত ছিল বলে দাবি নিরাপত্তাবাহিনীর।
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন
ঢাকা ডেস্ক 









