যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানা বলুর মেলায় ভুয়া হিজড়া পরিচয়ে অশ্লীল নৃত্যের আয়োজন করায় চার যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
চৌগাছা থানার এসআই (নিঃ) মেহেদী হাসান মারুফ ও এসআই (নিঃ) উত্তম কুমার মণ্ডলের নেতৃত্বে দায়িত্বপালনরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করেন। আটককৃতরা হলেন— মো. শামীম হোসেন (২০), লিমন হোসেন (১৯), মো. রিফাত (১৯) এবং সম্রাট হোসেন (২১)।
আরও পড়ুন : দেশে এসেছিলেন চিকিৎসা নিতে, কিন্তু ট্রাক কেড়ে নিল প্রাণ
ঘটনার বিষয়ে অবহিত হওয়ার পর চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহানকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় তিনজনকে ৫ দিনের এবং অপরজনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ঢাকা ডেস্ক 









