০১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নতুন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে ইইউ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৩৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • 83

ছবি : সংগৃহীত

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আগামী বছর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেবে। আর নতুন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরেছি। সেখানে তরুণ প্রজন্মের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা লক্ষ্য করেছি। বাংলাদেশের সামনে এখন তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণের সময় এসেছে। তরুণদের আকাঙ্ক্ষার বাস্তবায়নে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, উন্নয়ন সহযোগীসহ সব পক্ষের এক সঙ্গে কাজ করা উচিত।

আরও পড়ুন :  ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন রাজনৈতিক উত্তরণের দিকে এগোচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে ইউরোপীয় ইউনিয়ন বদ্ধপরিকর।

রাষ্ট্রদূত বলেন, গণতন্ত্রে উত্তরণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন হওয়া জরুরি। এ ক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক ঐকমত্য দরকার।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ-ইইউর দ্বিপক্ষীয় সম্পর্কের মূল ভিত্তি মানবাধিকার, উন্নয়ন, গণতন্ত্র ও বাকস্বাধীনতা। ভবিষ্যতেও আমরা এই বিষয়গুলোতে আরো জোরালোভাবে কাজ করে যাব।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নতুন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে ইইউ

সর্বশেষ আপডেট : ০৮:৩৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫