১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সেপ্টেম্বরেই সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ইসি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৩১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • 71

ছবি : সংগৃহীত

চলতি মাসেই সবগুলো নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৪ সেপ্টেম্বর) ইসি সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা এ তথ্য জানান।

তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশন ইতোমধ্যে একাধিক বৈঠক করেছেন। সেসব বৈঠকে দলগুলো তাদের অনেক প্রস্তাব দিয়েছে সেগুলো আমরা আমলে নিয়ে কার্যক্রম পরিচালনা করছি।

এছাড়া ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছেন, সেগুলো আমাদের কাছে এসেছে, তাও আমরা আমলে নিয়েছি। এজন্য আমরা চিন্তা করছি, সংলাপ যেদিন থেকে শুরু হবে তার ১০ দিন আগে সকল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দেব এবং সেখানে লিখিত প্রস্তাব আনার জন্য অনুরোধ করব।

আরও পড়ুন : ১২ লাখ ফিলিস্তিনিকে জরুরি শহর ছাড়ার নির্দেশ

ইসির ওই কর্মকর্তা আরও জানান, সংলাপের জন্য সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে আলাদা আলাদা সময় নির্ধারণ করা হবে। এতে সংলাপের শৃঙ্খলা বজায় থাকবে। 

এদিকে, নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দলসহ সকল অংশীজনদের সঙ্গে সংলাপে বসার পরিকল্পনাও রয়েছে। 

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সেপ্টেম্বরেই সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ইসি

সর্বশেষ আপডেট : ০৩:৩১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫