১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘বিপদে’ আছেন সাইফুল্লাহ, চাইলেন দোয়া

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:১১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • 99

মজার ছলে স্ত্রীকে দ্বিতীয় বিয়ের কথা বলতে গিয়ে অন্যরকম এক ‘বিপদে’ পড়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। মজার সেই ঘটনা ফেসবুকে পোস্ট করেছেন তিনি, চেয়েছেন দোয়াও!

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে ঘটনাটি জানান।

পোস্টে আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ লিখেছেন, বাসার পরিবেশ থমথমে। রাতে ঘুমোতে গিয়ে আমি স্ত্রীকে বললাম- শুনছো! হযরত আলী (রা.) কয়টা বিয়ে করেছিলেন জানো? স্ত্রী শান্ত গলায় উত্তর দিল- হুমম… তিনি জীবনে কতোগুলো যুদ্ধ করেছেন জানো? তুমি এর অর্ধেকটা করে আসো আগে, তারপর আমি নিজেই তোমার জন্য মাসনার (দ্বিতীয় বিয়ে) কাছে প্রস্তাব নিয়ে যাবো।

বিষয়টা হালকা করতে গিয়েই দেখি বড় বিপদে পড়লাম!  স্ত্রী হঠাৎ মুখ ঘুরিয়ে বলে উঠল- যাও! আগে আমাদের প্রথম কিবলাটা মুক্ত করো, স্বাধীন করো, দখলদারকে বের করে দাও সেই পবিত্র ভূমি থেকে, তারপর না হয় নতুন বিয়ের কথা তুলো, আমার শুয়োচান নরপতি!

আরও পড়ুন : প্রেম করা নিয়ে ইসলাম কী বলে?

স্ত্রীর এমন তোপদাগানীতে আমার অবস্থা একেবারে লেজে গোবরে! মনে মনে বললাম- কিত্তে ঢিল মারতে গিয়েছিলাম! কিন্তু এখানেই শেষ নয়। নাছোড়বান্দা বউ আবার এপাশ হয়ে খেঁকিয়ে বলল- হযরত আলী (রা.) খাইবারের যুদ্ধে বিশাল লোহার দরজা টেনে খুলে ফেলেছিলেন, আর তুমি বাপ! তোমার বেটি সেদিন আটকা পড়ায় বাথরুমের দরজাটার লক ঠিকমতো খুলতে পারলে না!

আমি তড়াক করে চাদর মুড়ি দিয়ে ওপাশ হয়ে শুয়ে রইলাম। অস্ফুটে বিড়বিড় করলাম- ঠোঁটকাটা দস্যি! তারপরও উনি থেমে নেই! সে আবার মুখ ঘুরিয়ে বলে- হযরত আলী (রা.) মরুভূমির রাতগুলোতে সালাত আদায় করতেন, আল্লাহর ভয়ে চোখ ভিজে আসতো। আর তুমি রান্নাঘরে ইঁদুর মারতে গিয়ে একটা ইঁদুর লাফ দিয়ে গায়ে উঠে আসায় অজ্ঞান হয়ে চিল্লাও!

ফজরের নামাজের পর দেখি তার চোখ দিয়ে গলগল করে পানি ঝরছে আর নিজে নিজেই বলছে- আল্লাহ আমি আমার স্বামীর জন্য উত্তম স্ত্রী হতে পারিনি, আমাকে উঠায়ে নাও! ল্যাও ঠেলা…

আরও পড়ুন : বাসর রাতের দোয়া

আমি অস্ফুটভাবে বললাম- আসলে তোমাকে পড়তে দেওয়া ‘চার খলিফার জীবনী’ বইটার রিভিউ নেওয়ার জন্য ‘ও কথা’ জিজ্ঞেস করেছিলাম! আর তুমি কিনা…. সে ভেজা চোখে এমনভাবে তাকালো…আমি ভয়ে চুপ হয়ে গেছি! সেই থেকে আমি বুঝে গেছি- দ্বিতীয়বার মাসনার কথা তোলার সাহস আমার আর কোনোদিন হবে না!

বাসনপত্র জোরে জোরে রাখার শব্দ পাওয়া যাচ্ছে। ধরা খেয়ে গেছি। বাসার পরিবেশ থমথমে…মেঘ কেটে কখন যে আবার চাঁদটা আলো দেবে আল্লাহই জানেন! সবার দোয়া চাই।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

‘বিপদে’ আছেন সাইফুল্লাহ, চাইলেন দোয়া

সর্বশেষ আপডেট : ১০:১১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫