১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ছাত্রলীগ থেকে ছাত্রদলে, অতঃপর নারী কেলেংকারি…

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৫২:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • 59

মাভাবিপ্রবি শিক্ষার্থী মির্জা মো. তারেক। ছবি : সংগৃহীত

নারী কেলেংকারির অভিযোগ প্রমাণিত হওয়ায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) থেকে তিন সেমিস্টারের জন্য বহিষ্কার হয়েছেন মির্জা মো. তারেক নামে এক শিক্ষার্থী। পাশাপাশি তাকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মির্জা তারেক বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী। ক্যাম্পাস জীবনের শুরুতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ক্যাম্পাস ও আবাসিক হলে দাপট দেখানোর পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণায়ও সক্রিয় ছিলেন।

তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর তিনি হঠাৎ ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন।

আরও পড়ুন : ‘ডাকসুতে দেওয়া প্রতিশ্রুতি ৫ মাসেই বাস্তবায়ন করবে শিবির’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত রমজান মাসে গণিত বিভাগের এক নারী শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর অবস্থায় তারেককে ক্যাম্পাসের একটি ব্যাচেলর মেসে দেখা যায়। বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে ২০ মার্চ রাতে তারেক ছাত্রলীগের ২০-২৫ জন কর্মী নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর ওপর হামলা চালায়। এতে সে শিক্ষার্থী মারাত্মক আহত হন ও মানসিক চাপে পড়েন।

এ ঘটনায় একাধিকবার লিখিত অভিযোগ দাখিল করা হলেও পূর্ববর্তী প্রশাসন দীর্ঘদিন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। পরবর্তীতে বর্তমান প্রশাসন সেই ঘটনা সত্যতা পেয়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ছাত্রলীগ থেকে ছাত্রদলে, অতঃপর নারী কেলেংকারি…

সর্বশেষ আপডেট : ০৯:৫২:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫