১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কাদের পরকীয়ার প্রবণতা বেশি, জানা গেল গবেষণায়

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৩৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • 102

পরকীয়া। প্রতীকী ছবি

কোনো বিবাহিত ব্যক্তি যদি তার বৈবাহিক সঙ্গী ব্যতীত অন্য কারো সঙ্গে গোপন বা রোমান্টিক বা যৌন সম্পর্ক স্থাপন করেন, তখন সেটি পরকীয়া হিসেবে বিবেচিত হয়। এটি সামাজিক, নৈতিক এবং কখনো কখনো আইনগত দিক থেকেও গুরুতর বিষয়। কিন্তু এটাও ঠিক যে, এখন বর্তমান সমাজে এমন ঘটনা অহরহ ঘটছে।

তবে অনেকের মনেই প্রশ্ন রয়েছে পরকীয়া কারা করেন? কেনই বা করেন? এসব প্রশ্নের উত্তর কিছুটা হলেও পাওয়া গেছে স্পেনের করুনা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা থেকে।

গবেষক মিগুয়েল ক্লিমেন্টের নেতৃত্বে করা এই গবেষণা বলছে, ‘নারসিসিজম’ রয়েছে এমন মানুষদের বারবার পরকীয়া করার প্রবণতা বেশি।

মনোবিজ্ঞানে নারসিসিজমকে একটি ব্যক্তিত্ব বৈশিষ্ট্য বা মানসিক অবস্থাকে বোঝায়, যেখানে একজন ব্যক্তি অতিরিক্তভাবে নিজের প্রতি মুগ্ধ, নিজের গুরুত্বকে অতিমূল্যায়ন করেন এবং অন্যের অনুভূতি বা প্রয়োজনকে উপেক্ষা করেন।

এর ফলে এসব ব্যক্তিরা সবকিছুর কেন্দ্রে নিজেকে রাখতে চান এবং প্রশংসা পাওয়ার জন্য মরিয়া থাকেন।

আরও পড়ুন : প্রিয় মানুষের মান- অভিমান ভেঙে ফেলার সহজ কৌশল

মিগুয়েলের মতে, এই ধরনের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যযুক্ত লোকেরা সহজে স্বল্পমেয়াদী সম্পর্ক স্থাপন করতে পারেন। এর মূল কারণ, সম্ভাব্য সঙ্গীর থেকে এই ধরনের প্রত্যাশা খুবই কম থাকে। এই প্রবণতা বেশি দেখা যায় পুরুষদের ক্ষেত্রে।

৩০৮ জন মানুষের উপর করা এই সমীক্ষায় অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল ১৮ থেকে ২৫। মোট অংশগ্রহণকারীর ৭৮.৩ শতাংশ ছিলেন মহিলা। পুরুষ ছিলেন শতকরা ২১.২ ভাগ।

তবে মনে রাখতে হবে মনোবিজ্ঞান সংক্রান্ত গবেষণা অত্যন্ত জটিল। কাজেই একটি মাত্র সমীক্ষায় ভিত্তি করে কোনও মতামত তৈরি করা বিচক্ষণতার পরিচয় নয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কাদের পরকীয়ার প্রবণতা বেশি, জানা গেল গবেষণায়

সর্বশেষ আপডেট : ১০:৩৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫