০২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাজধানীতে সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫১:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • 68

রাজধানীর ইস্কাটন এলাকা থেকে পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) একেএম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাহিদুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে। এ মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় রিকুইজিশন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন : জাতিসংঘে পাস হলো ‘হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন’ প্রস্তাব

এর আগে, চলতি বছরের ২৮ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে নাহিদুল ইসলামকে ‘জনস্বার্থে’ বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি বিধি অনুযায়ী তিনি অবসরের সব সুবিধা ভোগ করবেন।

পুলিশ কর্মকর্তা নাহিদুল ইসলাম ২০২৩ সালের ১১ জুলাই ডিআইজি পদে পদোন্নতি পান এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এর আগে খুলনা রেঞ্জে অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম) পদেও দায়িত্বে ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীতে সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

সর্বশেষ আপডেট : ০২:৫১:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫