০১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জাতিসংঘে পাস হলো ‘হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন’ প্রস্তাব

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৩০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • 68

জাতিসংঘ সাধারণ পরিষদে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে বিপুল ভোটে গৃহীত হয়েছে একটি প্রস্তাব, যা ‘হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন’ গঠনের পথ সুগম করতে পারে। যদিও ইসরাইল সরাসরি এ ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে, জাতিসংঘ এ বিষয়ে অনড় রয়েছে। অন্যদিকে হামাস ফলাফলে সন্তোষ প্রকাশ করেছে। খবর রয়টার্সের।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪২টি দেশ। বিরোধিতা করেছে মাত্র ১০টি, যার মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। ভোটদানে বিরত থাকে ১২টি দেশ। ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে প্রস্তাবটি উত্থাপন করে।

আরও পড়ুন : কঙ্গোয় পৃথক দুটি নৌদুর্ঘটনায় নিহত প্রায় ২০০

এ ঘোষণাকে ‘নিউইয়র্ক ঘোষণা’ নাম দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণ যেমন নিন্দনীয়, তেমনি গাজায় ইসরাইলের অব্যাহত হামলা, অবরোধ এবং অনাহার সৃষ্টির ঘটনাও অমানবিক। প্রস্তাবে চলমান মানবিক বিপর্যয়ের অবসান ঘটাতে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ এবং দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য সময়সীমা নির্ধারণ করে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ভোটাভুটির আগের দিন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, ফিলিস্তিন কখনো স্বাধীন রাষ্ট্র হবে না। ফলাফলের পর ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন বলেন, “ঘোষণায় হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি না দেওয়াই প্রমাণ করে সাধারণ পরিষদ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এক রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে।”

তবে জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলের প্রত্যাখ্যান সত্ত্বেও গৃহীত প্রস্তাব কার্যকর রাখার ব্যাপারে তারা অটল। অন্যদিকে হামাস এ সিদ্ধান্তকে দ্বি-রাষ্ট্র সমাধানের পথে ইতিবাচক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, এই ভোটের ফলাফলের ভিত্তিতে আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বৈঠকে কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জাতিসংঘে পাস হলো ‘হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন’ প্রস্তাব

সর্বশেষ আপডেট : ০২:৩০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫