১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৭৯ জন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৪৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • 72

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ দুইজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। অন্যদিকে, নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৮৪ জন চট্টগ্রাম বিভাগে। এছাড়া ঢাকা দক্ষিণে ৬৪ জন, বরিশালে ৪৫ জন, ঢাকার অন্যান্য এলাকায় ৪২ জন, ঢাকা উত্তরে ৩৩ জন, ময়মনসিংহে ৯ জন এবং খুলনা বিভাগে ২ জন ভর্তি হয়েছেন।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা দক্ষিণেই মারা গেছেন ৭৬ জন। এছাড়া চট্টগ্রামে ২১ জন, বরিশালে ১৯ জন, ঢাকা উত্তরে ১৩ জন, রাজশাহীতে ৭ জন, খুলনায় ৫ জন, ময়মনসিংহে ৪ জন এবং ঢাকা বিভাগে আরও ২ জনের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী বছরের তুলনায়ও পরিস্থিতি উদ্বেগজনক। ২০২৩ সালে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২০২৪ সালে ভর্তি হয় ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১ হাজার ৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৭৯ জন

সর্বশেষ আপডেট : ০৪:৪৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫