১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

অবশেষে ভারতীয় প্রেক্ষাগৃহে আসছে ফাওয়াদ খানের সেই নিষিদ্ধ সিনেমা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • 81

দীর্ঘ টানাপোড়েনের পর পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘আবির গুলাল’ মুক্তি পাচ্ছে ভারতে। শুরুতে নিষেধাজ্ঞার কারণে ছবিটি প্রেক্ষাগৃহে আসতে না পারলেও এবার সব জটিলতা কাটিয়ে মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে।

ফাওয়াদ খান ও বলিউড অভিনেত্রী বাণী কাপুর অভিনীত এ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল গত ৯ মে। তবে ‘পেহেলগাম কাণ্ড’ ঘিরে ভারত-পাকিস্তান সম্পর্কে টানাপোড়েন শুরু হলে একাধিক সংগঠন ছবিটির বিরোধিতা করে। এমনকি বাণী কাপুরকেও সমালোচনার মুখে পড়তে হয় পাকিস্তানি শিল্পীর সঙ্গে কাজ করার কারণে। পরে সিদ্ধান্ত হয়, সিনেমাটি শুধু আন্তর্জাতিক পর্যায়েই মুক্তি দেওয়া হবে।

আরও পড়ুন : রাজধানীতে সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

গত ১২ সেপ্টেম্বর বিদেশে মুক্তির পর ছবিটি ইতিবাচক সাড়া পেয়েছে। এবার ভারতেও মুক্তির দিনক্ষণ ঠিক করা হয়েছে। জানা গেছে, আগামী ২৬ সেপ্টেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে আসতে পারে। যদিও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সংশ্লিষ্টরা মনে করছেন, ‘আবির গুলাল’ মূলত একটি সাধারণ প্রেমের গল্প, যা দর্শকদের হৃদয়ে ছাপ ফেলবে। তাছাড়া ওই সময়ে অন্য কোনো বড় বাজেটের ছবি মুক্তি না থাকায় সিনেমাটি এককভাবেই চলবে বলে আশা করছেন নির্মাতারা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

অবশেষে ভারতীয় প্রেক্ষাগৃহে আসছে ফাওয়াদ খানের সেই নিষিদ্ধ সিনেমা

সর্বশেষ আপডেট : ০২:৫৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫