০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নেপালে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • 95

নেপালের সংসদ ভেঙে দিয়ে আগামী বছরের মার্চে নতুন নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশের ভিত্তিতে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল এ সিদ্ধান্ত নেন। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ৫ মার্চ।

এর আগে স্থানীয় সময় রাত ৯টার দিকে শপথ নেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তিনি নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। আপাতত ছয় মাসের জন্য একটি ছোট আকারের অন্তর্বর্তী মন্ত্রিসভা গঠন করা হয়েছে, যাদের প্রধান দায়িত্ব হবে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা।

শপথ গ্রহণের আগে প্রেসিডেন্ট, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল এবং তরুণ প্রজন্মের আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে সবার সম্মতিতেই কার্কিকে প্রধানমন্ত্রী করা হয়।

আরও পড়ুন : গাড়িতে ওঠার দোয়া

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে জেন-জি প্রজন্মের তরুণরা দেশব্যাপী আন্দোলন শুরু করে। গত সোমবার বিক্ষোভকারীরা সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে বহু শিক্ষার্থী হতাহত হয়। এ ঘটনার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে সর্বত্র। আন্দোলনের চাপেই প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন ও আত্মগোপনে চলে যান। বিক্ষোভকারীরা এরপর কয়েকজন সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রীর বাড়িতে হামলা চালায়; এমনকি অর্থমন্ত্রীকে প্রকাশ্যে মারধরের ঘটনাও ঘটে।

উল্লেখ্য, সুশীলা কার্কি ২০১৬-১৭ সালে নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন। দুর্নীতিবিরোধী অবস্থানের কারণে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। আইনশাস্ত্রে পড়াশোনা করেছেন ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে। বিচারপতি থাকাকালে ভারত-নেপাল সম্পর্ক নিয়েও খোলাখুলি মত প্রকাশ করেছিলেন তিনি।

সূত্র: এএফপি

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নেপালে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা

সর্বশেষ আপডেট : ১১:০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫