০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জাকসুতে বিজয়ের পর শিবির সভাপতির ফেসবুক পোস্ট

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৩৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • 103

ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এতে কেন্দ্রীয় ২৫ পদের ২০টিতেই ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল জয়ী হয়েছে। প্রতিক্রিয়ায় ফেসবুকে একটি পোস্ট করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ অতি মহান। ঢাবির মত জাবিতেও শিক্ষার্থীরাই বিজয়ী হলেন।

‘যে ক্যাম্পাসে ছাত্রশিবির পরিচয় দেওয়া ছিল হত্যাযোগ্য। এই বিজয় মহান রবের একান্ত অনুগ্রহ। আমরা সারাদেশের কোথাও কোনো আনন্দ মিছিল করবো না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো।’

শিবির সভাপতি আরও বলেন, কারও প্রতি আমাদের কোনো অনুযোগ ও বিদ্বেষ নেই। আমরা নিজেদের ও সকল ভ্রাতৃপ্রতিম সংগঠনের ভুলের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাই। গর্ব ও অহংকার হোক আমাদের পায়ের ধুলো। উদারতা ও বিনয় হবে আমাদের ব্যবহারের অলংকার।

‘গৌরবোজ্জ্বল ঐতিহাসিক যাত্রা ও নানান ঐতিহ্যের প্রতিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক সম্প্রীতির অনন্য উপমা। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হয়ে উঠুক সবার বাংলাদেশ।’

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জাকসুতে বিজয়ের পর শিবির সভাপতির ফেসবুক পোস্ট

সর্বশেষ আপডেট : ০৯:৩৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫