১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় নাহিদ ইসলামের কড়া বার্তা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৩২:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • 122

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হত্যার জন্য সরকারের ভেতরে এবং উপদেষ্টা পরিষদে নীরব সম্মতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম লেখেন, লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রেও তাকে আক্রমণ ও অপদস্ত করার চেষ্টা করা হয়। তার দাবি, বারবার আওয়ামী “ফ্যাসিস্টরা” মাহফুজ আলমকে টার্গেট করছে। তিনি আরও যোগ করেন, “আজ মাহফুজ আলমকে টার্গেট করা হলেও পরবর্তী সময়ে আমরা প্রত্যেকেই হামলার শিকার হতে পারি। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের যে নৃশংসতা আমরা দেখেছি, সেটাই তার প্রমাণ।”

আরও পড়ুন : ঢাকায় মিছিল করতে গিয়ে আ.লীগের ১২ নেতাকর্মী ধরা

গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নাহিদ লেখেন, “ফ্যাসিবাদের রাজনীতি বিভাজন তৈরি করে। কিন্তু মাহফুজ আলম অন্তর্ভুক্তি, দায়বদ্ধতা ও দরদের রাজনীতির পক্ষে কথা বলছেন। বাংলাদেশ সেই পথে হাঁটেনি। বরং ফ্যাসিবাদ বিরোধিতার নাম করে প্রতিশোধের রাজনীতি শুরু হয়েছে, যা শেষ পর্যন্ত ফ্যাসিবাদকেই ফিরিয়ে আনবে। সময়ই প্রমাণ করবে মাহফুজ আলম সঠিক ছিলেন, যদি তিনি বেঁচে থাকতে পারেন।”

অন্তর্বর্তী সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে দুইবার হামলার শিকার হলেও সরকার কখনো শক্ত অবস্থান নেয়নি। কোনো উপদেষ্টা বা প্রেস সচিবও এ নিয়ে মন্তব্য করেননি। সরকারের ভেতরে ও উপদেষ্টা পরিষদে মাহফুজ আলমকে অপদস্ত ও হত্যার নীরব সম্মতি তৈরি করা হয়েছে। যারা তাকে ব্যবহার করেছেন, এখন তার জীবন ঝুঁকিতে ঠেলে দিচ্ছেন। আমরা এসব মনে রাখছি এবং রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।”

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় নাহিদ ইসলামের কড়া বার্তা

সর্বশেষ আপডেট : ০৬:৩২:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫