১২:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দুর্নীতি ঠেকাতে ‘এআই নারীকে মন্ত্রী’ বানালো আলবেনিয়া!

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • 144

দিয়েলা নামের এআই নারীকে মন্ত্রী বানানো হয়েছে। ছবি : সংগৃহীত

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে অভিনব উদ্যোগ নিয়েছে আলবেনিয়া। বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর এক ‘মন্ত্রী’ নিয়োগ দিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী এদি রামা।

‘দিয়েলা’ নামের এই এআই সহকারী আগে থেকেই আলবেনিয়ার জাতীয় অনলাইন সেবা প্ল্যাটফর্ম ই-আলবেনিয়া-তে কাজ করছিল। এবার তাকে পূর্ণাঙ্গভাবে সরকারি ঠিকাদারি ও ক্রয় প্রক্রিয়া তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী এদি রামা বলেন, এআই মন্ত্রী নিয়োগের ফলে পাবলিক টেন্ডার প্রক্রিয়া শতভাগ দুর্নীতিমুক্ত হবে। এখন থেকে আর কেউ ব্যক্তিগত প্রভাব খাটিয়ে বা স্বজনপ্রীতি দেখিয়ে চুক্তি নিতে পারবে না।

আরও পড়ুন : জামায়াতকে ‘চিতাবাঘ’ মন্তব্য করে যে বার্তা দিলেন ভারতের সাবেক রাষ্ট্রদূত

তবে এ উদ্যোগ ঘিরে জনমত ভিন্ন। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, প্রযুক্তি নির্ভর এ সমাধান যতই যুগান্তকারী হোক না কেন, এআই আদৌ সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে পারবে কি না তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে আলবেনিয়ার এই সিদ্ধান্ত। পর্যবেক্ষকরা বলছেন, এটি শুধু প্রযুক্তিগত নয়, প্রশাসনিক ব্যবস্থাপনাতেও এক নতুন দিগন্তের সূচনা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দুর্নীতি ঠেকাতে ‘এআই নারীকে মন্ত্রী’ বানালো আলবেনিয়া!

সর্বশেষ আপডেট : ১০:০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫