০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সংকটাপন্ন ফরিদা পারভীন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • 100

ছবি : সংগৃহীত

খ্যাতনামা সংগীতশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার (১০ সেপ্টেম্বর) তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পারিবারিক সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গায়িকার ছেলে ইমাম জাফর নোমানী বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, ফরিদা পারভীনের চিকিৎসার জন্য আর্থিক বা অন্যকোনো ধরনের কোন সহযোগিতার প্রয়োজন নেই।

ওই পোস্টে ইমাম জাফর লিখেছেন, সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, আম্মাকে (ফরিদা পারভীন) গত বুধবার বিকাল থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকেই ওনার স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং ব্লাডপ্রেশার নেই।

এখন ডাক্তাররা সর্বোচ্চমাত্রার ঔষধ দিয়ে কৃত্রিমভাবে তার ব্লাড প্রেশার ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং মেশিনের মাধ্যমে তার ফুসফুসটা চালিয়ে নেওয়া হচ্ছে। দুঃখজনক হলেও সত্যি যে, এই পরিস্থিতিতে আম্মার শারীরিক অবস্থার উন্নতির আর তেমন কোনো আশা নেই।

তারপরও, হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে আমরা আরও কিছু সময় ভেন্টিলেশনের মাধ্যমে এই লাইফ সাপোর্টটা চালিয়ে নিচ্ছি।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ভারী বৃষ্টির সম্ভাবণা

ফরিদাপুত্র আরও লিখেছেন, খুবই বেদনাদায়ক যে, আম্মার এই শেষ মুহুর্তেও কিছু অ-মানুষ এখনও নানা পরিচয়ে বিভিন্ন মাধ্যমে আর্থিক প্রতারণামূলক কাজ করছে। এ ব্যাপারে আবারও সকলকে সতর্ক থাকার অনুরোধ করছি।

আমাদের পরিবারের সাথে সরকারের সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয় থেকে নিয়মিত যোগাযোগ রাখছে এবং হাসপাতাল কর্তৃপক্ষও সর্বোচ্চ সহযোগিতা করছে। পরিবারের পক্ষ থেকে আবারও নিশ্চিত করছি যে, আম্মার চিকিৎসার জন্য আর্থিক বা অন্যকোনো ধরনের কোন সহযোগিতার প্রয়োজন নেই।

সবশেষে নোমানী লিখেছেন, সবাই আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তার অসীম দয়ায় আম্মার এই শেষ সময়কে সহজ ও শান্তিময় করুন। আমিন!

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সংকটাপন্ন ফরিদা পারভীন

সর্বশেষ আপডেট : ০৫:১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫