০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নেপালে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৫১

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৫৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • 106

ছবি : সংগৃহীত

নেপালে চলতি সপ্তাহে সহিংস দুর্নীতিবিরোধী বিক্ষোভে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে নেপালি পুলিশ।

কাঠমান্ডু থেকে এএফপি জানিয়েছে, নেপালে অন্তর্বর্তীকালীন প্রশাসনের নেতৃত্ব দিতে পারেন এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, প্রেসিডেন্ট, বিক্ষোভকারী প্রতিনিধি ও সেনাবাহিনীর মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সরকারি নিষেধাজ্ঞা, দুর্নীতি ও দুর্বল শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভের ওপর পুলিশের দমনপীড়নের সময় নিহতদের মধ্যে কমপক্ষে ২১ জন বিক্ষোভকারীও ছিলেন। মঙ্গলবার বিক্ষোভকারীরা সংসদে আগুন ধরিয়ে দেয়। পরে চাপের মুখে কেপি শর্মা অলি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন এবং সেনাবাহিনী পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়।

আরও পড়ুন : জামায়াতকে ‘চিতাবাঘ’ মন্তব্য করে যে বার্তা দিলেন ভারতের সাবেক রাষ্ট্রদূত

নেপালের সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, তারা বিদ্রোহের সময় লুট হওয়া ১০০টিরও বেশি বন্দুক উদ্ধার করেছে। এই সময় বিক্ষোভকারীদের স্বয়ংক্রিয় রাইফেল উঁচিয়ে ধরতে দেখা গেছে।

পুলিশের মুখপাত্র বিনোদ ঘিমিরে এএফপিকে জানান, এই সপ্তাহে বিক্ষোভে এখন পর্যন্ত ৫১ জন মারা গেছেন। এর মধ্যে কমপক্ষে ২১ জন বিক্ষোভকারী এবং তিনজন পুলিশ সদস্য রয়েছেন।

তিনি আরো বলেন, বিশৃঙ্খলার সময় দেশব্যাপী একাধিক কারাগার থেকে পালিয়ে যাওয়া ১২ হাজার ৫০০ জনেরও বেশি বন্দী এখনো পলাতক রয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নেপালে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৫১

সর্বশেষ আপডেট : ০৫:৫৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫