১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জামায়াতকে ‘চিতাবাঘ’ মন্তব্য করে যে বার্তা দিলেন ভারতের সাবেক রাষ্ট্রদূত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:২৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • 70

জামায়াতে ইসলামী একটি চিতাবাঘ, যার দাগ বদলায় না বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত ‘আমরা কি বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত?’ শীর্ষক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) পিটিআইয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ইটিভি ভারত।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, এটি সঠিক ক্ষমতায় যে আসবে আমরা তাদের সঙ্গে কাজ করব। কিন্তু যে ক্ষমতায় আসবে সে যদি আপনার স্বার্থের বিরুদ্ধে কাজ করে। তাহলে এ নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে।

শ্রিংলা বলেন, তাদের হাতে রক্ত​ লেগে আছে এবং তারা মুসলিম ব্রাদারহুডেরও একটি অংশ। বাংলাদেশ, মিশর, পাকিস্তান এবং বিশ্বের বিভিন্ন স্থানে বিদ্যমান একই মুসলিম ব্রাদারহুড। এই চিতাবাঘ তার দাগ বদলাবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের বিজয়ের কথা উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর ‘সহায়ক বাহিনী’ হিসেবে এই সংগঠনের ভূমিকা ছিল।

তিনি আরও জানান, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের ভেতরে ও ভারতের সীমান্ত এলাকায় কার্যক্রম বাড়িয়েছে। এতে বিরোধী শক্তির মধ্যে যোগসাজশ তৈরি হওয়ার বাস্তব ঝুঁকি রয়েছে বলে তিনি সতর্ক করেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জামায়াতকে ‘চিতাবাঘ’ মন্তব্য করে যে বার্তা দিলেন ভারতের সাবেক রাষ্ট্রদূত

সর্বশেষ আপডেট : ০৫:২৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫