১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

৪০ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:১৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • 72

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে থেকে পাঁচটি মাছ ধরার ট্রলারসহ অন্তত ৪০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে বঙ্গোপসাগরে অবস্থিত সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব সাগরে এ ঘটনা ঘটে।

টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলের আশপাশে থাকা ট্রলারের জেলেদের বরাতে সাজেদ আহমেদ বলেন, বিকালে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশি অন্তত ২০ থেকে ৩০ টি ট্রলারের জেলেরা মাছ ধরছিলেন। এক পর্যায়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ২টি স্পিডবোটযোগে সেখানে এসে অস্ত্রের মুখে জেলেদের জিন্মি করে। পরে ৫ টি ট্রলারসহ অন্তত ৪০ জন জেলেকে ধরে নিয়ে আরাকান আর্মি।

বোট মালিক সমিতির এ নেতা বলেন, ঘটনাটি শোনার পর বিজিবি, কোস্ট গার্ড ও প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। তবে ধরে নিয়ে যাওয়া জেলেদের এখন সঠিক সংখ্যা নিশ্চিত নই।

এ ব্যাপারে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর জানান, খবরটি তিনিও নানা মাধ্যমে জেনেছেন। ঘটনার ব্যাপারে বিস্তারিত জানতে তথ্য সংগ্রহের কাজ চলছে।

প্রসঙ্গত, এর আগে গত ৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৩টি ট্রলারসহ ৮১ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। যাদের খবর এখনও জানেন না স্বজনরা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

৪০ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সর্বশেষ আপডেট : ১০:১৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫