১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে মহাসড়ক ও রেলপথ অবরোধ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৩৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • 102

সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো ফরিদপুরে মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকেই এ কর্মসূচির কারণে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ কার্যত স্থবির হয়ে পড়ে।

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় ৬০-৭০ জন এবং আলগী ইউনিয়নের সুয়াদি এলাকায় প্রায় ১২০ জন মানুষ অবরোধ কর্মসূচিতে অংশ নেন। একইভাবে সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুখুরিয়া, হামিরদী ও নওয়াপাড়া এলাকায় শতাধিক মানুষ গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এতে শত শত বাস, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে। পরে বিক্ষোভকারীরা ভাঙ্গা গোলচত্বরে অবস্থান নেন।

আরও পড়ুন : বাইরে বৃষ্টি, ভেতরে অন্ধকার—চার্জার লাইটে চলছে জাকুস ভোটগ্রহণ

অবরোধ শুধু সড়কেই সীমাবদ্ধ থাকেনি, রেল যোগাযোগও বাধাগ্রস্ত হয়। ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার জিল্লুর রহমান জানান, খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন মুকসুদপুর এলাকায় আটকে দেওয়া হয়। এছাড়া ভাঙ্গা-ফরিদপুর-বরিশাল রেলপথেও আন্দোলনকারীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তের বিরোধিতা করে স্থানীয়রা এ আন্দোলন করছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগে ফরিদপুর-৪ আসনে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা অন্তর্ভুক্ত ছিল। অপরদিকে ফরিদপুর-২ আসনে ছিল নগরকান্দা ও সালথা উপজেলা। কিন্তু গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত গেজেটে নতুন সীমানা অনুযায়ী হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে মহাসড়ক ও রেলপথ অবরোধ

সর্বশেষ আপডেট : ০৩:৩৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫