০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নুরের জন্য দোয়া করতে গিয়ে সাদিক কায়েমের কান্না

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:১৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • 134

হাসপাতালে নুরকে দেখতে ডাকসুর নব নির্বাচিত সদস্যরা। ছবি : সংহাসপাতালে নুরকে দেখতে ডাকসুর নব নির্বাচিত সদস্যরা। ছবি : সংগৃহীতগৃহীত

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ডাকসুর নবনির্বাচিত শিবির সমর্থিত প্যানেলের সদস্যরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নুরকে দেখতে তারা হাসপাতালে যান। এ সময় নুরের জন্য দোয়া করতে গিয়ে তারা কান্নায় ভেঙে পড়েন।

হাসপাতালে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। দোয়ায় তারা নুরের সুস্থতা কামনা করেন।

এর আগে, ডাকসু নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিছিলেন নুরুল হক নুর।

নির্বাচনের পরদিন ১০ সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো বিবৃতি নুর বলেন, অত্যন্ত ধৈর্য, কৌশল ও দক্ষতার সঙ্গে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে একটি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।

আরও পড়ুন : ‘জাবি ভিসির পদত্যাগ করা উচিত, নয়তো…’

তিনি বলেন, আশা করি, নবনির্বাচিত ডাকসু ও হল সংসদের নেতারা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ক্যাম্পাসের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে নিয়ে ছাত্ররাজনীতিতে একটি নবদিগন্তের সূচনা করবেন। যেখানে ছাত্ররাজনীতি হবে জাতীয় রাজনীতির কালো থাবামুক্ত এবং শিক্ষার্থী তথা জাতির কল্যাণে। ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের লেখাপড়া-গবেষণা, গান-কবিতা, আড্ডা-বন্ধুত্ব, সাহিত্য-সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার তীর্থভূমি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নুরের জন্য দোয়া করতে গিয়ে সাদিক কায়েমের কান্না

সর্বশেষ আপডেট : ০৯:১৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫