০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

প্যারিসে ৯টি মসজিদের সামনে শূকরের মাথা, কয়েকটিতে লেখা ম্যাক্রোঁর নাম

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:২১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • 74

ফ্রান্সের রাজধানী প্যারিস এবং আশপাশের এলাকায় অন্তত নয়টি মসজিদের বাইরে শূকরের মাথা ফেলে রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এর মধ্যে পাঁচটিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নাম লেখা ছিল।

প্যারিস প্রসিকিউটর অফিসের তথ্যমতে, রাজধানীর ভেতরে চারটি এবং শহরতলীতে পাঁচটি মসজিদের সামনে এই ঘটনা ঘটে। বিষয়টি এখন “বৈষম্যের কারণে ঘৃণার উসকানি” অভিযোগে তদন্ত করছে পুলিশ।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলউ এ ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, “আমাদের মুসলিম নাগরিকরা যেন নিরাপদে তাদের ধর্মীয় অনুশীলন করতে পারেন, সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

প্যারিস পুলিশ প্রধান লরেন্ট নুনেজ জানিয়েছেন, দেশটিকে অস্থিতিশীল করার জন্য বিদেশি হস্তক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি মনে করিয়ে দেন, ফ্রান্স বর্তমানে আর্থিক ও রাজনৈতিক সংকটে রয়েছে।

আরও পড়ুন : এনসিপি থেকে পদত্যাগ করলেন দুই সাবেক সেনা কর্মকর্তার

ঘটনার পর প্যারিসের একটি মসজিদের সভাপতি আলিম বুরাহি বলেন, “এ ধরনের দৃশ্য ভীতিকর ও হতাশাজনক। যদি তারা এমন কিছু করতে পারে, তবে আরও ভয়াবহ কিছু ঘটানোর সক্ষমতাও রাখে।”

মানবাধিকার কমিশনের ২০২৪ সালের প্রতিবেদনে দেখা গেছে, ফ্রান্সে বর্ণবাদ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৮১টি মুসলিমবিরোধী হামলার তথ্য নথিভুক্ত করেছে, যা গত বছরের তুলনায় ৮১ শতাংশ বেশি।

মুসলিমবিরোধী বৈষম্যের বিরুদ্ধে কাজ করা সংগঠন অ্যাডামের প্রধান বাসিরো কামারা জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে ভয় ও নিরাপত্তাহীনতার কারণে অনেক মুসল্লি মসজিদে যেতে দ্বিধা বোধ করছেন।

উল্লেখ্য, গত জুনে তিউনিসীয় বংশোদ্ভূত এক মুসলিম নাপিতকে তার প্রতিবেশী গুলি করে হত্যা করে। এর আগে এপ্রিল মাসে এক মসজিদে অনুপ্রবেশকারী ছুরিকাঘাতে একজনকে হত্যা করলে হাজারো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানায়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্যারিসে ৯টি মসজিদের সামনে শূকরের মাথা, কয়েকটিতে লেখা ম্যাক্রোঁর নাম

সর্বশেষ আপডেট : ০৫:২১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫