বিপুল ভোটে বিজয়ী হয়েছেন পোশাক নিয়ে বুলিংয়ের শিকার সেই সাবিকুন নাহার তামান্না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তিনি ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সদস্য পদে সর্বোচ্চ ১০ হাজার ৮৪টি ভোট পেয়েছেন এই তামান্না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রীর দায়িত্ব পালন করছেন।
এর আগে, ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই ভাঙচুর করা হয় ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ প্রচারণা বোর্ড। এ সময় বিকৃত করা হয় সদস্য পদপ্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবি।
পরবর্তীতে সেই ছবিকেই প্রচারণার হাতিয়ার বানান তিনি।
আরও পড়ুন : ডাসকুতে পরাজিত হয়েছেন শেখ হাসিনা, কেন বললেন ফারুকী?
গত ২৬ আগস্ট নিজের ফেসবুক প্রোফাইলে বিকৃত করা ছবিটি তিনি শেয়ার করেন। পাশাপাশি ছোট্ট স্ট্যাটাসে লিখেন, ‘স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।’
তামান্নার ছবি বিকৃত করাকে একজন নারী, তার পোশাকের স্বাধীনতা এবং নারীর প্রতি বিদ্বেষী মনোভাবের প্রকাশ উল্লেখ করে প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা।
ঢাকা ডেস্ক 














