১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিচারকের কাছে বিষ চাইলেন অভিনেতা দর্শন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • 91

রেণুকাস্বামী হত্যা মামলায় বর্তমানে কারাগারে আছেন কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপা। মঙ্গলবার বেঙ্গালুরুর সিটি সিভিল ও সেশনস কোর্টে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির হয়ে তিনি বন্দিজীবনের নানান কষ্টের কথা জানিয়ে হতাশা প্রকাশ করেন।

দর্শন আদালতকে জানান, দীর্ঘ সময় সূর্যের আলো না পাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। ব্যবহৃত পোশাক থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং হাতে ছত্রাকের সংক্রমণ দেখা দিয়েছে। এসব ভোগান্তির কথা বলার পর তিনি হতাশাগ্রস্ত হয়ে বিচারকের কাছে সরাসরি বলেন—‘আমাকে বরং বিষ দিয়ে দিন।’

আরও পড়ুন : কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুগ্রুপের সংঘর্ষ: নিহত ২

গত মাসে ভারতের সুপ্রিম কোর্ট দর্শন, তার স্ত্রী পবিত্রা গৌড়া এবং আরও কয়েকজন অভিযুক্তের জামিন বাতিল করে কারাগারে রাখার নির্দেশ দেয়। আদালত সাফ জানিয়ে দিয়েছিল, বন্দি অবস্থায় তাদের কোনো বিশেষ সুবিধা দেওয়া যাবে না।

উল্লেখ্য, ২০২৪ সালের জুনে রেণুকাস্বামীর মরদেহ উদ্ধার হয়। তদন্তে উঠে আসে, তিনি নাকি অভিনেতার স্ত্রীকে অশ্লীল বার্তা পাঠিয়ে বিরক্ত করতেন। সেই ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ হন এবং পরে মৃত অবস্থায় পাওয়া যায়। অভিযোগ রয়েছে, দর্শনের ভক্তরাই তাকে নির্যাতন করে হত্যা করেছে।

এর আগে কর্ণাটক হাইকোর্ট দর্শনকে জামিন দিলেও, সুপ্রিম কোর্ট তা বাতিল করে জানায়—অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় মুক্তি পেলে তদন্ত ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই তাদের জেল হেফাজতেই রাখা জরুরি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিচারকের কাছে বিষ চাইলেন অভিনেতা দর্শন

সর্বশেষ আপডেট : ০৩:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫