ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইতিহাস গড়লেন একসঙ্গে জয়ী হওয়া স্বামী-স্ত্রী।
বিজয়ী স্বামীর নাম রায়হান উদ্দিন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের কেন্দ্রীয় সদস্য পদে প্রার্থী হিসেবে ৫ হাজারেরও বেশি ভোট পেয়ে জয়লাভ করেন।
রায়হান উদ্দিন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।
অপরদিকে একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হানের স্ত্রী উম্মে সালমা ছাত্রশিবির জোট থেকে কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ৯,৯২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
ডাকসু নির্বাচনে এর আগে কখনো কোনো স্বামী-স্ত্রী একসঙ্গে প্রার্থী হয়ে জয় লাভ করেননি।
আরও পড়ুন : ইউক্রেনে পেনশনের লাইনে রাশিয়ার হামলা, নিহত ২৪
রায়হান উদ্দিন বলেন, সব মিলিয়ে কঠোর পরিশ্রম করেছি। শিক্ষার্থীদের কাছে গিয়েছি, তারা আমাদের ওপর আস্থা রেখেছেন। আমরা কাজ করে যেতে চাই।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে উম্মে সালমা বলেন, আমি ক্যাম্পাসে নারীদের উন্নয়নে অনেক দিন থেকে কাজ করে আসছি। ডাকসু নির্বাচনের জন্য যখন প্যানেল খুঁজছিলাম তখন শিবির আমাকে তাদের প্যানেলে নেয়। তাই শিক্ষার্থীদের সমস্যগুলো চিহ্নিত করে সমাধান করাই হবে আমার কাজ।
ঢাকা ডেস্ক 









