০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ছাত্র ইউনিয়নের লুঙ্গির তলে কারা, বললেন পিনাকী

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:১৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • 98

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিজয় প্রসঙ্গে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও প্রবাসী লেখক ডা. পিনাকী ভট্টাচার্য। বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নির্বাচনের ফলাফল ও প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণ তুলে ধরেন।

পিনাকী ভট্টাচার্যের দাবি, সরাসরি ছাত্রশিবির নয়, বরং তাদের সমর্থিত জোট বিজয়ী হয়েছে। তার ভাষায়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেরাই তাদের নেতৃত্ব বেছে নিয়েছে। যেমন মুজিব, খালেদা জিয়া কিংবা নাহিদ সময়ের দাবি মেনে নেতা হয়ে উঠেছিলেন, তেমনি নতুন নেতৃত্বও শিক্ষার্থীদের হাত ধরেই উঠে আসছে।‘

আরও পড়ুন : জাকসু নির্বাচনে নিরাপত্তা তত্ত্বাবধানে থাকছে সেনাবাহিনী

তিনি বিশেষভাবে জগন্নাথ হলের ফলাফলের প্রসঙ্গ টেনে লেখেন, ভিপি পদে হিন্দু প্রার্থী মেঘমল্লার বিপুল ভোট পেলেও মুসলিম প্রার্থী হামিম তুলনামূলকভাবে কম ভোট পেয়েছেন। তার মতে, এটিই প্রমাণ করে যে সাম্প্রদায়িকতার অভিযোগ সব সময় একপাক্ষিকভাবে মুসলমানদের ওপর চাপানো অন্যায্য।

এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের অবস্থান নিয়েও মন্তব্য করেন তিনি। পিনাকী ভট্টাচার্য বলেন, ‘আওয়ামী লীগ বা ছাত্রলীগের ভোট শেষ পর্যন্ত গেছে শামিম, মেঘমল্লার আর উমামার পক্ষে। ছাত্রলীগ যতোদিন নিষিদ্ধ থাকবে, তারা ছাত্র ইউনিয়নের লুঙ্গির তলে থেকে রাজনীতি করবে।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ছাত্র ইউনিয়নের লুঙ্গির তলে কারা, বললেন পিনাকী

সর্বশেষ আপডেট : ০৮:১৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫