১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কাতারে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় নিহত ৬

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:০৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • 119

ছবি : সংগৃহীত

ইসরায়েলের বিমান হামলায় কাতারের রাজধানী দোহায় এ পর্যন্ত ৬ জন নিহতের সংবাদ পাওয়া গেছে।

নিহতদের মধ্যে ৫ জনই ফিলিস্তিনের গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের সঙ্গে সংশ্লিষ্ট। বাকি যে একজন নিহত হয়েছেন, তিনি কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন।

হামলার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামাস।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ৬ জন বেশ কয়েকজন আহতও হয়েছেন।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে নিহতের মোট সংখ্যা জানানো হলেও হামাসের নাম উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন : ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করলেন ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদ

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)  স্থানীয় সময় বিকেলে কাতারের আবাসিক এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

হামলার নিন্দা জানিয়ে হামাসের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো খসড়া যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে কাতারের আবাসিক এলাকার যে ভবনে বৈঠকে বসেছিলেন গোষ্ঠীটির নেতারা, সেই ভবনটিকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে কাতারের রাজধানী দোহার উত্তর কাতারা এলাকায় অভিযান চালায় ইসরায়েলের বিমান বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৮ টি বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কাতারে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় নিহত ৬

সর্বশেষ আপডেট : ০৯:০৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫