১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আইফোন ১৭ উন্মোচন, দাম কত?

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • 139

অ্যাপল অবশেষে উন্মোচন করল বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ সিরিজ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপল পার্কে এক জমকালো অনুষ্ঠানে এটি ঘোষণা করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক।

নতুন সিরিজে থাকছে চারটি ভিন্ন মডেল—আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্স।

দাম কত হবে

অ্যাপলের ঘোষণামতে, সবচেয়ে সাশ্রয়ী মডেল আইফোন ১৭ (২৫৬ জিবি) যুক্তরাষ্ট্রে বিক্রি হবে ৭৯৯ ডলার থেকে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক লাখ টাকার সমান।

আরও পড়ুন : জেন-জি ঝড় নেপালে, এবার সতর্কবার্তা ভারতের জন্য

আইফোন ১৭ এয়ার: ৯৯৯ ডলার

আইফোন ১৭ প্রো: ১,০৯৯ ডলার

আইফোন ১৭ প্রো ম্যাক্স: ১,১৯৯ ডলার

বাংলাদেশে আনুষ্ঠানিক দাম এখনও ঘোষণা করা হয়নি। তবে প্রযুক্তি বাজার বিশ্লেষকদের ধারণা, প্রো ম্যাক্স মডেলের দাম দেশীয় বাজারে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

নতুনত্ব কী কী

আইফোন ১৭ সিরিজে যুক্ত হয়েছে বেশ কয়েকটি নতুন প্রযুক্তি।

সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা, যা সেলফির অভিজ্ঞতাকে করবে আরও উন্নত।

পেছনে থাকছে ৪৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সিস্টেম।

৬.৩ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, সঙ্গে সর্বোচ্চ ১২০ হার্জ রিফ্রেশ রেটের প্রো মোশন ফিচার।

টাচস্ক্রিনে ব্যবহৃত হয়েছে নতুন সিরামিক ২ প্রযুক্তি, যা তিন গুণ বেশি স্ক্র্যাচ প্রতিরোধী।

শক্তিশালী এ১৯ চিপ, যা ব্যাটারির স্থায়িত্ব ও সামগ্রিক পারফরম্যান্স বাড়াবে।

কবে হাতে পাওয়া যাবে

আগামী ১২ সেপ্টেম্বর থেকে নতুন আইফোন প্রি-অর্ডার করা যাবে। ১৯ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের হাতে পৌঁছাতে শুরু করবে আইফোন ১৭ সিরিজ।

বিশ্বজুড়ে অ্যাপল ভক্তরা এখন অপেক্ষা করছেন, বাংলাদেশসহ অন্যান্য দেশে কবে থেকে ডিভাইসটি পাওয়া যাবে সেই ঘোষণার।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আইফোন ১৭ উন্মোচন, দাম কত?

সর্বশেষ আপডেট : ০৯:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫