০৯:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডাকসু নির্বাচনে তিন হলে এগিয়ে শিবির

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৪৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • 110

বাঁ থেকে সাদিক কায়েম ও ফরহাদ হোসেন। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তিনটি হলের ফল ঘোষণা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে এগিয়ে রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের মো. আবু সাদিক (সাদিক কায়েম)।

পাশাপাশি জিএস পদেও এগিয়ে রয়েছেন একই প্যানেলের ফরহাদ হোসেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত ২টার পর একে একে এ ফল ঘোষণা করেন হল নির্বাচন কমিশনার।

ঘোষিত ফলে দেখা গেছে পাঁচটি হলে সাদিক কায়েম সর্বমোট ৭০৭৬ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৭৮৯ ভোট।

প্রসঙ্গত, ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেকর্ড ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। অন্যদিকে হল সংসদের ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন, যার মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

আরও পড়ুন : ফেসবুকে ‘লাইলাতুল গুজব’ লিখে উমামা ফাতেমার রহস্যজনক স্ট্যাটাস

এর আগে মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, ওএমআর মেশিনে ভোট গণনা চলছে। সব কেন্দ্রে একসঙ্গে স্বচ্ছভাবে ভোট গণনা হচ্ছে। ফল প্রকাশের সুনির্দিষ্ট সময় বলা যাচ্ছে না, তবে অবশ্যই আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণা হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডাকসু নির্বাচনে তিন হলে এগিয়ে শিবির

সর্বশেষ আপডেট : ০২:৪৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫