ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিজয়কে ‘অর্ধশতাব্দীর ধারাবাহিক মেহনতের ফল’ হিসেবে উল্লেখ করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘ডাকসুতে জামায়াত-শিবিরের জয় কোনো সহজ ঘটনা নয়। এটি ৫০ বছরের টানা পরিশ্রম, গত দেড় দশকের কৌশল প্রয়োগ এবং সর্বশেষ এক বছরের সুযোগকে যথাযথভাবে কাজে লাগানোর ফল। এ বিজয় অনিবার্যই ছিল।’
আরও পড়ুন : ডাকসুতে জিতে শিবিরের নতুন কর্মসূচি
তিনি আরও মন্তব্য করেন, ‘প্রতিপক্ষের অতিরিক্ত আত্মবিশ্বাস, অহমিকা এবং কৌশল ও শ্রমের ঘাটতি পরাজয়ের কারণ হয়েছে। এই পরাজয়ের ধারা ভবিষ্যতে কোথায় গিয়ে পৌঁছাবে, তা কেবল আল্লাহই ভালো জানেন।’
ঢাকা ডেস্ক 














