১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জাকসু নির্বাচনে নিরাপত্তা তত্ত্বাবধানে থাকছে সেনাবাহিনী

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • 89

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এই তথ্য বুধবার বিকেলে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।

নির্বাচন আগামী বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসের ১২টি প্রবেশপথ এবং ভোটকেন্দ্রসহ বিভিন্ন স্থানে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রায় ১২০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীও কেন্দ্রে উপস্থিত থাকবে। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুন : ডাকসু নির্বাচনে শিবির জেতায় পাকিস্তান জামায়াতের অভিনন্দন

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানান, সেনাবাহিনী মূলত ক্যাম্পাসের বাইরে অবস্থান করবে এবং প্রয়োজন অনুযায়ী ভোট প্রক্রিয়ায় সহায়তা করবে। ভোটারদের জন্য ২১টি হলের ২২৪টি বুথে ভোট গ্রহণ করা হবে। প্রতিটি কেন্দ্রে একজন রিটার্নিং কর্মকর্তা, পোলিং অফিসার ও সহকারী পোলিং অফিসার দায়িত্বে থাকবেন। ভোট গণনা হবে বিশেষ ওএমআর মেশিনের মাধ্যমে, এবং সিনেট হলে স্থাপিত বড় স্ক্রিনে ফলাফল সরাসরি প্রদর্শন করা হবে।

৩৩ বছর পর হওয়া এ নির্বাচনে মোট ১৭৮ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সহ-সভাপতি পদে ৯ জন, সাধারণ সম্পাদক পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জাকসু নির্বাচনে নিরাপত্তা তত্ত্বাবধানে থাকছে সেনাবাহিনী

সর্বশেষ আপডেট : ০৮:০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫