১১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘যাদের ঠকা কনফার্ম তারা ‌সম্মিলিত বয়কট পর্ষদ ঘোষণা করেন’

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:২১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • 123

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি

ডাকসু নির্বাচনে যাদের হেরে যাওয়া কনফার্ম হয়েছে, তাদেরকে দ্রুত ‘সম্মিলিত বয়কট’ পরিষদ গঠনের পরামর্শ দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে ফেসবুকে নিজের প্রোফাইলেও দেওয়া এক পোস্টে তিনি এ পরামর্শ দেন।

হাদি লিখেছেন, ‘যাদের ঠকা কনফার্ম হইছে, জলদি ‌‘সম্মিলিত বয়কট পর্ষদ’ ঘোষণা করেন’।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়।

২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেকর্ড ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। অন্যদিকে হল সংসদের ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন, যার মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

নির্বাচনে কার্জন হলের অমর একুশে হল কেন্দ্রে এক ভোটারকে আগে থেকে পূরণকৃত ব্যালট সরবরাহ করা আচরণবিধি ভঙের দুই একটি অভিযোগ ছাড়া আর তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: ডাকসু নির্বাচন : শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উমামা ফাতেমার

যদিও পরবর্তীতে ওই বুথের পোলিং অফিসার ও কেন্দ্রের কর্মকর্তা জিয়াউর রহমান চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে।

পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি স্বীকার করে বলেন, এটি একটি অনিচ্ছাকৃত ভুল, কোনো উদ্দেশ্য ছিল না। তবে তার এই অনিচ্ছাকৃত ভুলের কারণে ভোটপ্রক্রিয়ার স্বচ্ছতা রক্ষা করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

‘যাদের ঠকা কনফার্ম তারা ‌সম্মিলিত বয়কট পর্ষদ ঘোষণা করেন’

সর্বশেষ আপডেট : ০৪:২১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫