০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

অসুস্থ হয়ে হাসপাতালে ডাকসু নির্বাচনের এক প্রার্থী

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:১৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • 110

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরইমধ্যে চাপ আর তীব্র গরম সইতে না পেরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অমর একুশে হলের এজিএস উবায়দুর রহমান হাসিব (অর্ক)

শারীরিক অবস্থা বিবেচনায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে অর্ক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা দ্রুত তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দিকে রওনা হন।

আরও পড়ুন : ডাকসু নির্বাচন ঘিরে ৩৪ ঘণ্টার কড়া বিধিনিষেধ

প্রসঙ্গত, ২০১৯ সালের পর অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেকর্ড ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। অন্যদিকে হল সংসদের ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন, যার মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

ভোটগ্রহণ হচ্ছে ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে। প্রতিটি ভোটারকে ডাকসু ও হল সংসদ মিলিয়ে মোট ৪১টি পদে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। ভোট শেষে তাৎক্ষণিকভাবে গণনা শুরু হবে এবং ফলাফল ঘোষণা করা হবে সিনেট ভবন মিলনায়তনে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

অসুস্থ হয়ে হাসপাতালে ডাকসু নির্বাচনের এক প্রার্থী

সর্বশেষ আপডেট : ০১:১৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫