০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এবার কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • 117

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে কাতারের রাজধানী দোহাতে হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিস্ফোরণে কেঁপে ওঠে দোহা।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা গাজার জন্য সর্বশেষ মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করতে জড়ো হয়েছিলেন। ওই সময় শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে, কাটারা জেলায় ধোঁয়া উঠতে দেখা গেছে।

আইডিএফ বলেছে, ইসরায়েলের ওপর ৭ অক্টোবর হামলার মূল পরিকল্পনাকারী এবং এ হামলার জন্য দায়ী, এমন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার ওপর বিমান হামলা চালানো হয়েছে। এসব নেতা বেশ কয়েক বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

হামাসের ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে, দোহায় গ্রুপটির আলোচনার সদর দফতর লক্ষ্যবস্তু করা হয়েছে। একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

কেউ কেউ বলছেন, ১০টিরও বেশি বোমা ব্যবহার করা হয়েছে। অন্তর্বর্তীকালীন হামাস নেতা এবং আলোচক খলিল আল-হায়া হামলার প্রাথমিক লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : সর্বশেষ নেপালে যা ঘটেছে

সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, বৈঠকটিতে হামাসের অন্যতম প্রধান নেতা খালেদ মাশাল উপস্থিত ছিলেন। ১৯৯৭ সালে জর্ডানে একবার তাকে হত্যার চেষ্টা চালিয়েছিল ইসরায়েল।

ইসরাইলি হিব্রু গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতির জন্য সর্বশেষ মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনার জন্য কাতারে অনুষ্ঠিত এক বৈঠকের সময় হামাস নেতাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। হামাসের সূত্র আল-জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছে।

এদিকে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে কাতার।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, হামাসের রাজনৈতিক শাখার কয়েকজন সদস্যকে লক্ষ্য করে আবাসিক ভবনে চালানো হয়েছে। এ ধরনের অপরাধমূলক হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন। এটি কাতারের নাগরিক এবং বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য গুরুতর হুমকি।

তিনি আরও বলেন, ইসরায়েলের এই ধরনের বেপরোয়া আচরণ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তাদের ধারাবাহিক ছিনিমিনি খেলা কোনোভাবেই সহ্য করা হবে না। একই সঙ্গে কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে লক্ষ্য করে চালানো যেকোনো পদক্ষেপের বিরুদ্ধেও কাতার রুখে দাঁড়াবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল, চ্যানেল-১২, আলজাজিরা

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এবার কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল

সর্বশেষ আপডেট : ০৮:১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫