০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজকের আবহাওয়া

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • 154

ঢাকা শহর ও আশপাশের এলাকায় সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সকালে কর্মস্থলমুখী মানুষদের ভিজে যাওয়া থেকে শুরু করে যানজট—বৃষ্টির প্রভাব পড়েছে নগরজীবনে।

আজ মঙ্গলবারও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমভাগে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তবে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না।

আরও পড়ুন : ফ্রান্সে নতুন রাজনৈতিক সংকট: অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পতন

মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। এর আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় আজ অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের দু-একটি স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে আশার কথা হলো—দিন ও রাতের তাপমাত্রা সারাদেশেই প্রায় অপরিবর্তিত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজকের আবহাওয়া

সর্বশেষ আপডেট : ০৯:০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫