১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সাবেক স্বামীকে হত্যা করতে কিশোর গ্যাং ভাড়া করলেন স্ত্রী, অতঃপর…

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৪০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 107

বরগুনার আমতলী উপজেলার উতসিতলায় ঘটেছে অদ্ভুত এক ঘটনা। তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু বেগমের পরিকল্পনায় সাবেক স্বামী ফরহাদ ইসলাম জয়ের ওপর পরিকল্পিত হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। যে ঘটনার জেরে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টার দিকে লাইজু মোবাইল ফোনে জয়কে মেয়ে দেখতে তার দাদার বাড়িতে আসতে বলেন। জয় সেখানে পৌঁছালে পূর্বে ওতপেতে লুকিয়ে থাকা ৬-৮ জন কিশোর গ্যাং এবং লাইজু তাকে মারধরের চেষ্টা করে। তবে স্থানীয় একজনের সতর্ক নজরে আসায় হত্যাচেষ্টা ব্যর্থ হয়।

আরও পড়ুন : নেপালে সহিংসতায় বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ বাতিল

পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে লাইজু বেগম, কিশোর গ্যাংয়ের সদস্য সাকিল, রাকিবুল ও অলি হাওলাদারকে গ্রেফতার করে। সোমবার বিকালে চারজনকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জয় অভিযোগ করেছেন, হামলাকারীরা তার সঙ্গে থাকা নগদ ১৩ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়েছে। এছাড়া তিনি জানান, বিবাহ বিচ্ছেদের পর থেকেই লাইজু তাকে হত্যার পরিকল্পনা করছিলেন।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ‘গ্রেফতারকৃত চারজনকে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।’

ঘটনার পেছনে ব্যক্তিগত দ্বন্দ্ব এবং প্রতিশোধের মনোভাবকে মূল প্ররোচক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাবেক স্বামীকে হত্যা করতে কিশোর গ্যাং ভাড়া করলেন স্ত্রী, অতঃপর…

সর্বশেষ আপডেট : ০৮:৪০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫