১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নেপালে সহিংসতায় বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ বাতিল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:২৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 103

নেপালে চলমান সহিংস আন্দোলনের কারণে বাংলাদেশ-নেপাল প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচ বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় খেলার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় ম্যাচটি আয়োজন করা সম্ভব হয়নি বলে নিশ্চিত করেছে আয়োজক কমিটি।

সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে নেপালজুড়ে তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’দের বিক্ষোভ উত্তাল হয়ে উঠেছে। দেশটির সংসদ ভবনে প্রবেশ করে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ১৬ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন ও বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

আরও পড়ুন : নেপালে জেন-জিদের সাথে নিরাপত্তা বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত বেড়ে ১৬

এমন অস্থিতিশীলতার কারণে কাঠমান্ডুতে হোটেল থেকে বের হতে পারেননি বাংলাদেশ দলের খেলোয়াড়রা। সোমবার বিকেলে প্র্যাকটিস সেশনের জন্য মাঠে নামার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে অনুশীলন বাতিল হয়।

বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও তার সতীর্থরা সিরিজ শুরুর আগে থেকেই নেপালে অবস্থান করছেন। এর মধ্যে গত ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচটি বাতিল হয়ে যাওয়ায় সিরিজের আর কোনো খেলা অনুষ্ঠিত হচ্ছে না।

নেপালের রাজনৈতিক অস্থিরতা ও সহিংস পরিস্থিতি নিয়ে শঙ্কা কাটছে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খেলোয়াড়দের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নেপালে সহিংসতায় বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ বাতিল

সর্বশেষ আপডেট : ০৮:২৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫