১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মানিকগঞ্জে পুলিশের ৩ সদস্যকে ধরে বেধড়ক পিটুনি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:১৩:২০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 153

মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মহেশপুর গ্রামে ভরণপোষণ সংক্রান্ত অভিযোগ তদন্তে গিয়ে তিন পুলিশ সদস্য বেধড়ক পিটুনির শিকার হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মহেশপুর গ্রামের বৃদ্ধ মঙ্গল হোসেন (৮০) তার ছেলে গিয়াস উদ্দিনের (৫৩) বিরুদ্ধে ভরণপোষণ না দেওয়া এবং ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগে সদর থানায় লিখিত আবেদন করেন। অভিযোগের ভিত্তিতে রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন দুই কনস্টেবলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে তদন্তে যান।

আরও পড়ুন : শান্তিপূর্ণ পরিবেশেই সারাদেশে পূজা উদযাপিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

তদন্ত চলাকালে গিয়াস উদ্দিনের সঙ্গে পুলিশের তর্কাতর্কি হয়। একপর্যায়ে গিয়াস উদ্দিন ও তার পরিবারের সদস্যরা উপস্থিত পুলিশ সদস্যদের ওপর চড়াও হন। এতে এসআই কামাল হোসেন, কনস্টেবল সাইফুল হোসেন ও সুজন মিয়া আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গিয়াস উদ্দিন ও তার ছেলে রনি মিয়াকে (১৮) আটক করে থানায় নিয়ে যায়।

আহত পুলিশ সদস্যদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক জানান, এসআই কামাল হোসেন নাকে আঘাত পেয়েছেন, অন্য দুই পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘অভিযোগের তদন্তে গিয়ে আমাদের তিন পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত গিয়াস উদ্দিন ও তার ছেলেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মানিকগঞ্জে পুলিশের ৩ সদস্যকে ধরে বেধড়ক পিটুনি

সর্বশেষ আপডেট : ০৪:১৩:২০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫