১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ছুটছে শত শত রোগী

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৩৬:০২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 100

দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুর প্রকোপ যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় এই রোগে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৭৩ জন রোগীকে ভর্তি হতে হয়েছে হাসপাতালে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার সোমবার দুপুরে জানায়, রাজধানী ঢাকার পাশাপাশি বিভাগীয় শহরগুলোতেও আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। কেবল ঢাকার দুই সিটি করপোরেশন মিলিয়েই গত একদিনে দেড় শতাধিক রোগী ভর্তি হয়েছেন। এর বাইরে বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহীতেও আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।

চিকিৎসকরা বলছেন, রোগীদের বেশির ভাগই জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন। তবে কারও কারও ক্ষেত্রে জটিলতা দেখা দিচ্ছে। আক্রান্তদের মধ্যে নারী-পুরুষের পাশাপাশি শিশুর সংখ্যাও কম নয়।

আরও পড়ুন : ডাকসুতে কোন হলের শিক্ষার্থীরা কোথায় ভোট দেবেন?

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২২ জন রোগী। তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩৫ হাজারে। এর মধ্যে ১৩৭ জনের প্রাণহানি ঘটেছে।

ডেঙ্গুতে ভয়াবহ পরিস্থিতি দেখা গিয়েছিল ২০২৩ সালে, যখন রেকর্ড ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর ২০২৪ সালে সেই সংখ্যা কিছুটা কমে দাঁড়ায় ১ লাখ ১ হাজারে। তুলনায় এবারও সংক্রমণের মাত্রা বেশ উঁচু পর্যায়ে রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ছুটছে শত শত রোগী

সর্বশেষ আপডেট : ০৬:৩৬:০২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫