শর্ত না মানলে হামাসকে পরিণতি ভোগ করান হঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৭ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ‘ইসরাইল যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে। এখন হামাসেরও এটা মেনে নেয়া উচিত। এটিই হামাসের জন্য শেষ সতর্কবার্তা। শর্ত না মানলে এর পরিণতি ভোগ করতে হবে।’
ট্রাম্প বলেন,আমার মনে হয় খুব শিগগিরই গাজার বিষয়ে একটি চুক্তি হতে যাচ্ছে।’ তবে তিনি কোনো বিস্তারিত তথ্য জানাননি। তিনি আরও বলেন, সব জিম্মিকে ফিরিয়ে আনা হবে, জীবিত বা মৃত। আমার বিশ্বাস আমরা সবাইকে পেতে যাচ্ছি।
এদিকে এক বিবৃতিতে হামাস বলেছে,গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু প্রস্তাব পেয়েছে।
আরও পড়ুন : চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নারীর ক্ষতি নিয়ে হাদিসে যা আছে
গোষ্ঠীটি আরও জানিয়েছে, তারা প্রস্তাবটি নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে আর বিস্তারতি কিছু জানায়নি।হামাস জানায়, যুদ্ধের স্থায়ী সমাপ্তি এবং গাজা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের বিনিময়ে তারা যেকোনো উদ্যোগকে স্বাগত জানাতে প্রস্তুত।
এদিকে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর আগ্রাসন অব্যাহত রয়েছে। রোববার উপাত্যকার আল-রুয়া টাওয়ারে ভয়াবহ বিমান হামলায় মুহূর্তেই ধসে পড়ে সাততলা ভবন। এ হামলায় হতাহত হন বেশ কয়েকজন।
সূত্র: রয়টার্স
ঢাকা ডেস্ক 









