০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইসরায়েলের হত্যাযজ্ঞ চলছেই, গাজায় নিহত  আরও ৮৭ জন  

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৩১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 69

গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল/ফাইল ছবি: এএফপি

ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় ফিলিস্তিনির গাজায় কমপক্ষে আরও ৮৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০৯ জন। বার্তাসংস্থা আনাদোলু রোববার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনাদোলু জানায়, গাজায় একদিনে ইসরায়েলি হামলায় অন্তত ৮৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ক্ষুধা ও অনাহারে মারা গেছেন পাঁচজন।

প্রতিবেদনে আরও বলা হয়, অনেক হতাহত এখনও ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে আছেন, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

আরও পড়ুন : চিয়া সিড স্বাস্থ্যের জন্য এক অনন্য খাবার

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে ৩১ জন নিহত এবং অন্তত ১৩২ জন আহত হয়েছেন। ফলে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ২ হাজার ৪১৬ ফিলিস্তিনি। এ সময় আহত হয়েছেন ১৭ হাজার ৭০৯ জন।

গাজায় প্রায় দু’বছর ধরে চলা ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা ৬৪ হাজার ৩৬৮ জনে পৌঁছেছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৬২ হাজার ৭৭৬ জন ফিলিস্তিনি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইসরায়েলের হত্যাযজ্ঞ চলছেই, গাজায় নিহত  আরও ৮৭ জন  

সর্বশেষ আপডেট : ০৯:৩১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫