আজ (রোববার) রাত থেকে শুরু হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এ মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করা যাবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
চন্দ্রগ্রহণটি বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিটে শুরু হবে এবং চলবে আগামীকাল ভোর পর্যন্ত। পুরো গ্রহণ স্থায়ী হবে প্রায় ৭ ঘণ্টা ২৭ মিনিট।
আরও পড়ুন : দেশের আকাশে দেখা যাবে ‘রক্তাক্ত চাঁদ’!
জ্যোতির্বিদদের তথ্যমতে, এ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে পূর্বদিকে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে আফ্রিকার কেনিয়ার মোম্বাসা পর্যন্ত বিস্তৃত এলাকায়। এ অঞ্চলের বাইরে অনেক জায়গায় আংশিক গ্রহণ দৃশ্যমান হবে।
তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকায় এ দৃশ্য দেখা যাবে না।
চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞান অনুরাগীদের মধ্যে বাড়তি উত্তেজনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকলে দেশবাসীও আজ রাতেই উপভোগ করতে পারবেন এই দুর্লভ দৃশ্য।
ঢাকা ডেস্ক 









