০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সারজিস আলমকে ঘিরে জয়ের পোস্টে সরগরম সোশ্যাল মিডিয়া

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • 84

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা শাহরিয়ার নাজিম জয় কেবল অভিনয়েই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমান সরব। সমসাময়িক নানা প্রসঙ্গে অকপটে নিজের মতামত প্রকাশ করে থাকেন তিনি।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে জয় তার ফেসবুক পেজে পঞ্চগড় ও অভিনেতা সারজিস আলমকে নিয়ে একটি মজার মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, ‘পঞ্চগড় দিনাজপুরের মানুষেরা একজন কাজ করে সাতজন খায়। দুষ্ট লোক কম। সফল হওয়ার রেটিং কম, তবে যে সফল হয় সে সরাসরি সারজিস আলম হয়ে যায়।’

জয়ের এই মন্তব্য ঘিরে অনুরাগীদের মধ্যে হাস্যরসের ঝড় বয়ে যায়। কেউ কেউ মজা করে লিখেছেন— ‘ভাই, আমাদের ভোলা নিয়ে কিছু লেখেন।’ আবার কেউ বলেছেন— ‘ঠিকই বলেছেন।’

আরও পড়ুন : রিসোর্ট খুঁজছিলেন শবনম ফারিয়া, সন্ধান দিলেন সারজিস

তবে একাংশ প্রশ্ন তুলেছেন, এটি প্রশংসা নাকি কটাক্ষ?

ফেসবুকের এই পোস্ট ঘিরে ইতিবাচক ও সমালোচনামূলক দুই ধরনের প্রতিক্রিয়াই জমেছে জয়ের টাইমলাইনে।

উল্লেখ্য, সম্প্রতি জয় নির্মাণ করেছেন ওয়েব সিরিজ ‘পাপ কাহিনি’। এতে অভিনয় করেছেন রুনা খান। ঈদুল আজহা উপলক্ষে সিরিজটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সারজিস আলমকে ঘিরে জয়ের পোস্টে সরগরম সোশ্যাল মিডিয়া

সর্বশেষ আপডেট : ১২:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫