০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ছাত্রদলকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ডাকসুর ভিপি প্রার্থী

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:০২:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • 188

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অপ্রত্যাশিত এক ঘোষণায় আলোচনায় এলেন ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ভিপি প্রার্থী মাসুম বিল্লাল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলকে সমর্থন জানিয়ে তিনি নিজ প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাসুম বিল্লাল বলেন,“আমি স্বেচ্ছায় সরে দাঁড়াচ্ছি। আমি জানি, কর্মীর চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ। তাই ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী মো. আসিকুর রহমান আশিককে পূর্ণ সমর্থন জানাচ্ছি।”

আরও পড়ুন : তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন দীঘি

মাসুম বিল্লাল ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।

এদিকে, এর আগে ডাকসুর জিএস পদে প্রার্থী মাহিন সরকার এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান প্রার্থিতা থেকে সরে দাঁড়ান। আরিয়ান ব্যক্তিগত কারণ, শারীরিক অসুস্থতা ও নতুন দায়িত্ব পালনের কথা উল্লেখ করে তার ডিপার্টমেন্ট বন্ধু আহাদ বিন ইসলাম শোয়েবকে সমর্থন জানান।

ডাকসু নির্বাচনে প্রার্থীদের এমন ধারাবাহিক সরে দাঁড়ানো শিক্ষার্থীদের মধ্যে নানা আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ছাত্রদলের প্যানেলের পক্ষে মাসুম বিল্লালের অবস্থান বদলকে অনেকেই নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ছাত্রদলকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ডাকসুর ভিপি প্রার্থী

সর্বশেষ আপডেট : ০৭:০২:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫