পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দলটির হয়ে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র কিনেছিলেন বাংলা চলচিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। দলটির নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা গেছে ।
রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর তাঁর নামে মামলাও হয়েছে।
তবে সেই অপু বিশ্বাসকে এবার দেখা গেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে।
গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়ার খোকসা উপজেলায় আয়োজিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় এক বিএনপি নেতার আমন্ত্রনে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা নিরব হোসেন।
আরও পড়ুন : বিএনপির সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক
বিএনপির অনুষ্ঠানে অপু বিশ্বাসের অংশগ্রহণের খবর সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়। এরপর নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। শোবিজের অনেকে তাঁর সমালোচনা করেন। বাদ যাননি পরীমণিও।
ফেসবুকে পরীমণি লিখেছেন, ‘আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কী জিনিস এটা।’
ফেসবুকে কারও নাম না নিলেও পরী যে অপু বিশ্বাসের উদ্দেশে এমনটি লিখেছেন, তা বুঝতে বাকি নেই কারও। কারণ, রাজনীতির আগে ধর্ম নিয়ে মন্তব্য করেও সমালোচনায় পড়েছিলেন অপু।
শাকিব খানের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর অপু জানিয়েছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেই শাকিবকে বিয়ে করেছেন তিনি।
তবে শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর ধর্ম পরিবর্তনের কথা অস্বীকার করেন অপু। জানান, তিনি সনাতন ধর্মেই আছেন। সে প্রসঙ্গ টেনে তখনও অপুকে কটাক্ষ করেছিলেন পরীমণি ।
ঢাকা ডেস্ক 









