০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

প্রেমিকার অভিনয় দেখে আবেগপ্রবণ হয়ে গেলেন হৃতিক রোশান

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৪৯:২১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • 104

বলিউডের সুপরিচিত জুটি হৃতিক রোশান ও সাবা ভক্তদের মাঝে সবসময়ই তাদের খোলামেলা সম্পর্কের জন্য পরিচিত। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সংস অফ প্যারাডাইস’-এ সাবার অভিনয় দেখে হৃতিক আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

হৃতিক ইনস্টাগ্রামে সাবার কিছু ছবি শেয়ার করে তাকে অনবদ্য শিল্পী হিসেবে অভিহিত করেছেন। পাশাপাশি সাবার কঠোর পরিশ্রমের প্রশংসাও করেছেন। তিনি জানিয়েছেন, ছবির এডিটিং চলাকালীন সময় থেকেই সাবার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন এবং সেটি তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

আরও পড়ুন : গরুকে মায়ের মতো দেখেন বলে গোমাংস খান না সালমান খান

হৃতিক লিখেছেন, “সংস অফ প্যারাডাইস’-এর প্রযোজক, টেকনিশিয়ান এবং শিল্পীদের কাছ থেকে যে পরিমাণ প্রশংসা পাচ্ছি, তা সত্যিই মন ছুঁয়ে যাচ্ছে। ছবিটি আমি কয়েক মাস আগে এডিট চলাকালীন দেখেছিলাম। সাবার অভিনয় একঝলকে আমার মন ভরিয়ে দিয়েছে। বিশেষ করে জেবার চরিত্রের জন্য আমি গর্বিত। এখন ছবিটি যে পরিমাণ প্রশংসা পাচ্ছে, তা সত্যিই আনন্দের।”

এছাড়া হৃতিক সাবার ক্যারিয়ার তৈরির সংগ্রামকেও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, “আমি তোমার সংগ্রাম, অসহায় অবস্থা, হতাশা এবং যন্ত্রণা দেখেছি। তুমি সত্যিই ভালো সুযোগ পাওয়ার যোগ্য। তোমার প্রতিভা আজ তোমাকে এগিয়ে নিয়ে গেছে।”

‘সংস অফ প্যারাডাইস’-এ আরও অভিনয় করেছেন সোনি রাজদান, জৈন খান দুররানি, শিবা চাড্ডা, তারুক রায়না, শিশির শর্মা এবং লিলেট দুবে। ড্যানিশ রেঞ্জু প্রযোজিত এই সিনেমায় পদ্মশ্রী পুরষ্কারপ্রাপ্ত রাজ বেগমের গান এবং জীবন দ্বারা অনুপ্রাণিত গল্প উপস্থাপন করা হয়েছে। ছবিটি ২৯ আগস্ট মুক্তি পেয়ে প্রাইম ভিডিও-তে প্রদর্শিত হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রেমিকার অভিনয় দেখে আবেগপ্রবণ হয়ে গেলেন হৃতিক রোশান

সর্বশেষ আপডেট : ০৬:৪৯:২১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫