০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নুরের শর্টটাইম মেমোরি লস হচ্ছে বলে দাবি রাশেদের

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:২৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • 192

ঢাকাস্থ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে শর্টটাইম মেমোরি লসের সমস্যায় ভুগছেন। এমন তথ্য জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল গেটে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নুরের শারীরিক অবস্থা এখনও সন্তোষজনক নয়। তার কথার সংযোগ টানা যাচ্ছে না, অনেক সময় অগোছালো কথা বলছেন এবং কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েন। দুই ঘণ্টা আগে ওষুধ খেয়েছেন কি না, তা পর্যন্ত ভুলে যাচ্ছেন। পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারেন না এবং নিজের শরীর নিয়ন্ত্রণে রাখতে সমস্যা হচ্ছে।

আরও পড়ুন : কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান: ডা. জাহিদ

রাশেদ খান আরও জানিয়েছেন, নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর বিষয়ে সরকারি আশ্বাস থাকলেও বাস্তবে বিষয়টি যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না। তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে।’

দলের পক্ষ থেকে শারীরিক অবস্থার অবনতি ও সময়মতো চিকিৎসার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নুরের শর্টটাইম মেমোরি লস হচ্ছে বলে দাবি রাশেদের

সর্বশেষ আপডেট : ০৭:২৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫