১২:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনির মাটিতে ঝড়ল ৬৯ প্রাণ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৫৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • 77

ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনির মাটিতে নতুন করে আরও ৬৯ প্রাণ ঝড়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে ৬৯টি মৃতদেহ আনা হয়েছে, আর আহত হয়েছে ৪২২ জন। ‘অনেক মৃতদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে। উদ্ধারকর্মীরা সেগুলোর কাছে পৌঁছাতে পারছে না।’

মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সাহায্য সংগ্রহের চেষ্টা করার সময় ইসরাইলি সেনাদের গুলিতে আরও ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১৯০ জনেরও বেশি আহত হয়েছেন।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে মদ কেড়ে নিল ৪ প্রাণ

এর ফলে গত ২৭ মে থেকে ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়াল ২,৩৬২ জনে এবং আহত হয়েছে ১৭,৪৩৪ জনেরও বেশি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও তিনজন ফিলিস্তিনি অপুষ্টি ও অনাহারে মারা গেছেন।

জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়নে ইতোমধ্যেই উত্তর গাজায় দুর্ভিক্ষের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং এ মাসের শেষ নাগাদ এটি আরও দক্ষিণে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনির মাটিতে ঝড়ল ৬৯ প্রাণ

সর্বশেষ আপডেট : ০৯:৫৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫